ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়া মিরপুরে ৪৭ পিস টাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ

কুষ্টিয়ায় ৪৭ পিস টাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ৪৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. ইয়াসিন শেখ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮:৪৫ ঘটিকার সময় মিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খন্দকবাড়ীয়া পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল খন্দকবাড়ীয়া এলাকার স্থানীয় লুৎফর রহমানের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির কাছ থেকে ৪৭ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৩১০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইয়াসিন শেখ মিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড খন্দকবাড়ীয়া এলাকার মো. আব্দুল লতিফের ছেলে।

এসআরবি সূত্রের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।