ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
🔥 হুঁশিয়ারি! স্বৈরাচারের দোসরদের আর ছাড় নয়! 🔥
একটি দায়িত্বশীল ও সচেতন বার্তা—সবাই মনোযোগ দিয়ে পড়ুন এবং ছড়িয়ে দিন!
নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের সন্ত্রাসী ও ঘাতক নেতাকর্মীরা আজ দেশের মাটিতে পলাতক ও আত্মগোপনে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে, কিছু সুবিধাবাদী ও নীতিহীন ব্যক্তি তাদের ফেলে যাওয়া সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও সুযোগ-সুবিধা ব্যবহার করছে এবং বিনিময়ে সেই পলাতক স্বৈরাচারদের হাতে গোপনে অর্থ পৌঁছে দিচ্ছে!
☞ একটু চিন্তা করে দেখেছেন এই টাকা কোথায় যাচ্ছে?
আপনার দেওয়া এই অর্থ দিয়েই কিন্তু সেই সব নিষিদ্ধ সন্ত্রাসী নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই টাকা ব্যবহার করেই তারা দেশের শান্তি বিনষ্ট করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং আমাদের প্রিয় মাতৃভূমি ও সাধারণ জনগণের ক্ষতি সাধন করতে ষড়যন্ত্রের ছক আঁকছে!
☞ স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই:
যারা জেনে-বুঝে কিংবা ব্যক্তিগত লাভের আশায় ঐ সব স্বৈরাচারী ও ঘাতকদের টাকা দিয়ে সাহায্য করছেন—
☞ আপনারাও সমান অপরাধী, আপনারাও স্বৈরাচারের প্রত্যক্ষ দোসর!
দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে টাকা জুগিয়ে যারা স্বৈরাচার পুনরুত্থানের স্বপ্ন দেখছেন, তাদের কোনো ক্ষমা নেই। সাধু সাজা বন্ধ করুন এবং অবিলম্বে সাবধান হয়ে যান! মনে রাখবেন, সময় বদলে গেছে—জনগণ জেগে উঠেছে। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলে আপনারাও কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবেন না!
দেশ ও জাতিকে রক্ষা করতে এই অর্থনৈতিক যোগসাজশ এখনই বন্ধ করতে হবে। স্বৈরাচারের দোসরদের বয়কট করুন, প্রতিরোধ গড়ে তুলুন!
☞ প্রচারেঃ
রবিন আহম্মেদ রকি
সভাপতি, পৌর ০৩ নং ওয়ার্ড যুবদল, মিরপুর
সাবেক সভাপতি, পালপাড়া নতুন বাজার কমিটি।
আপনার মতামত লিখুন :