ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুরে সার নিতে কৃষকদের ভিড়, ডিলার পয়েন্টে ইউএনও ও কৃষি কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ

মিরপুরে সার নিতে কৃষকদের ভিড়, ডিলার পয়েন্টে ইউএনও ও কৃষি কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর বাজারে বিসিআইসি সার ডিলার ‘ইসলাম এন্টারপ্রাইজ’-এর পয়েন্টে সার বিতরণ কার্যক্রম চলছে। সার সংগ্রহ করতে সকাল থেকেই স্থানীয় কৃষকরা ওই ডিলার পয়েন্টে ভিড় করেন।

কৃষকদের উপচে পড়া ভিড়ের মাঝে হঠাৎ করেই ডিলার পয়েন্ট পরিদর্শনে আসেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা কৃষি কর্মকর্তা।

পরিদর্শনকালে তারা সার বিতরণ কার্যক্রম অত্যন্ত সতর্কতার সাথে সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তারা উপস্থিত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সরকার নির্ধারিত মূল্যে ও সঠিক ওজনে সার প্রাপ্তির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।

সার বিতরণ কার্যক্রমে কোনো অনিয়ম হচ্ছে কি না এবং তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে কি না, তা যাচাই-বাছাই করেন কর্মকর্তারা। পাশাপাশি, কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত নিয়ম ও মূল্যে ন্যায্য উপায়ে সার বিতরণ শতভাগ নিশ্চিত করতে ডিলার ও সংশ্লিষ্টদের কঠোর ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তারা।

কর্তৃপক্ষের এই নিয়মিত তদারকির ফলে কৃষকদের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে এবং সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।