ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজনুর রহমান
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজনুর রহমান।
দুর্নীতিমুক্ত সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয়,চাইলেন ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন।
কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ মজনুর রহমান।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বটতৈল ইউনিয়ন শাখার সভাপতি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর পক্ষে প্রচারিত বার্তায় দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা তুলে ধরা হয়েছে। এতে সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করার প্রত্যয়ের কথা গুরুত্ব পেয়েছে।
মোঃ মজনুর রহমান,তাঁর নির্বাচনী প্রত্যাশার কথা জানিয়ে বটতৈল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া,সমর্থন ও মূল্যবান ভোট চেয়েছেন।
তাঁর প্রচারবার্তায় দুর্নীতিমুক্ত সমাজ চাই,সৎ লোকের শাসন চাই,এ স্লোগানকে সামনে রাখা হয়েছে।
স্থানীয় সরকার ব্যবস্থায় একজন চেয়ারম্যানের দায়িত্ব শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধ নয় বরং সাধারণ মানুষের সমস্যা শোনা,নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ।
সে বিবেচনায় আসন্ন নির্বাচনে প্রার্থীদের অঙ্গীকার ও জনসম্পৃক্ততা ভোটারদের কাছে বিশেষ গুরুত্ব পাবে।
বটতৈল ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে ভোটাররা কেমন প্রার্থীকে বেছে নেবেন,তা নির্ধারিত হবে নির্বাচনী পরিবেশ,প্রার্থীদের প্রতিশ্রুতি এবং জনআস্থার ওপর।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মোঃ মজনুর রহমান ও ইউনিয়ন বাসীর দোয়া,সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন তিনি।
আপনার মতামত লিখুন :