ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বপ্নের রূপায়ণ — আজমপুরে ইউএনও’র উদ্যোগে নতুন বিনোদন কেন্দ্র
কুষ্টিয়া প্রতিনিধি জামাল উদ্দিন
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জিকে ক্যানেল তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে একটি মনোরম বিনোদন কেন্দ্র / পার্ক।
যার পেছনে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর দূরদৃষ্টি, সৃজনশীলতা ও দৃঢ় ইচ্ছাশক্তি।
সবুজ ঘেরা পরিবেশ, জলের ধারে বসার স্থান, শিশুদের জন্য খেলার ব্যবস্থা, ফুলের বাগান ও হাঁটার পথ—সব মিলিয়ে এটি এখন স্থানীয়দের জন্য প্রশান্তি ও পরিবারসহ সময় কাটানোর আদর্শ জায়গা।
মিরপুর উপজেলার ইউএনও’ নাজমুল ইসলাম জানান, “নিজের স্বপ্ন, কল্পনা আর চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারা—এর মতো তৃপ্তিদায়ক অনুভূতি আর কিছুই হতে পারে না। জনগণের মুখে হাসি দেখাই আমার প্রাপ্তি।”
এই উদ্যোগ শুধু সৌন্দর্য নয়, বরং জনসচেতনতা, পরিবেশবান্ধব চিন্তা ও স্থানীয় পর্যটনের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল।
আপনার মতামত লিখুন :