ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত জামায়েত ইসলাম

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ

নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত জামায়েত ইসলাম।

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান সোমবার বিকেলে গণসংযোগ করেছেন। সদর উপজেলার বারাদী ইউনিয়নের দরবেশপুর ও চাঁদপুর গ্রামে তিনি এ গণসংযোগ পরিচালনা করেন।

গণসংযোগকালে তিনি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর সদর উপজেলার সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, কুতুবপুর ইউনিয়নের তদাকারী মাওলানা জাবেরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের আমির ইমদাদুল হক, সেক্রেটারি পারভেজ হুসাইনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।