ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল উদ্ধার

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের অংশ হিসেবে হাতিশালার মোড় পাকা রাস্তার উপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩,৫৩০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৯৪,১৫০/- (এক লক্ষ চুরানব্বই হাজার একশত পঞ্চাশ) টাকা।*

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।