ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় র্যাব-১২-এর মাদকবিরোধী অভিযানে ১৫২ পিস ইয়াবা, ৩০টি সিম ও দুটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
(মিরপুর প্রতিনিধি: আব্দুর রহমান)
কুষ্টিয়ায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) একটি সফল অভিযান পরিচালনা করে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি পুরাতন VIVO Y11 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পুরাতন Samsung বাটন মোবাইল এবং ৩০টি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পুরাতন VIVO Y11 অ্যান্ড্রয়েড মোবাইল, একটি Samsung বাটন মোবাইল এবং ৩০টি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. সাইফুল ইসলাম (৩২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা বাগানপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামত জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
র্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অস্ত্র, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে মাদকবিরোধী তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।।
আপনার মতামত লিখুন :