ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ

আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

(মিরপুর প্রতিনিধি আব্দুর রহমান)

মিরপুর উপজেলা যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য দেন এবং সন্ত্রাস, সহিংসতা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কাঁকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, যুগ্ম আহ্বায়ক মালেকুল ইসলাম মালেক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম সৈনিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ খাইরুজ্জামান খাইরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান্টু আলী ও যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান তুষার, সদস্য সচিব সাব্বির আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিন্টু এবং মিরপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মমিন।