ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

​মিরপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার দুই থেকে আড়াই লক্ষ টাকা লুট করেছে ডাকাত দল

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ

0-0x0-0-0#

​মিরপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার দুই থেকে আড়াই লক্ষ টাকা লুট করেছে ডাকাত দল

​
​কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দহ গ্রামে গতকাল রাতে ২টার সময দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ফজর আলী ও তার ভাই বরকত আলীর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা এবং স্বর্ণালংকার দুই থেকে আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে।
​
​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত গভীর রাতে ১০-১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল প্রাচীর টপকে প্রথমে ফজর আলীর বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখে। এরপর তারা আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে।
​একই সময়ে ডাকাত দল ফজর আলীর ভাই বরকত আলীর বাড়িতেও তান্ডব চালায়। সেখানেও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেয় তারাজনমনে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত এলাকা ত্যাগ করে।
​
​ভুক্তভোগী ফজর আলী জানান, ডাকাতরা তার বাড়ি থেকে জমানো নগদ অর্থ এবং পরিবারের সদস্যদের ব্যবহারের স্বর্ণালংকার নিয়ে গেছে। দুই ভাইয়ের বাড়ি মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
​
​খবর পেয়ে আজ সকালে স্থানীয় শোন্দহ পুলিশ ক্যাম্প ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
​
​”আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আলামত সংগ্রহ করেছি। ডাকাতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমাদের অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
​এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।