ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ

মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মিরপুর(কুষ্টিয়া) আশিক।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বাদ আসর প্রেসক্লাবের হলরুমে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য জুমারত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা যুবদলের সভাপতি সুলতান হোসেন, মিরপুর উপজেলা জামায়াতের আমির রেজাউল হক, প্রেসক্লাবের উপদেষ্টা ও মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক জিহাদ হোসেন এবং প্রেসক্লাবের উপদেষ্টা মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক খন্দকার রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আশিক আলী এবং নির্বাহী সদস্য মোহাম্মদ জিয়ারুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন(মিরপুর টিভি কুষ্টিয়া) আসাদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আব্দুর রহমান, সুমন সাহা ও সবুজ আহমেদ।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ও নির্বাহী সদস্যদের মধ্যে মিরাজ, আব্দুল খালেক শেখ, আবু বক্কর, নয়ন, বিপুল হাসবেন, মীর হাসানসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।