ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ০১ জন মাদক চোরাকারবারীসহ প্রায় ১৭ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০২ অপরাহ্ণ

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ০১ জন মাদক চোরাকারবারীসহ প্রায় ১৭ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ

০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৩৪৫ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় স্থাপিত দৌলতপুর নির্বাচনী বিজিবি বেইজ ক্যাম্প হতে আনুমানিক ৩.৫ কিলোমিটার দূরত্বে জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়কে বিজিবি টহল দল কর্তৃক যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে ০২ জন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল মোটরসাইকেলের পিছনের আরোহী মোঃ লিটন আলী (২৮), পিতা-মৃত এলাহি মণ্ডল, গ্রাম-জয়পুর, পোস্ট-মহিষকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ০৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। অপরদিকে মোটরসাইকেল চালক কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৩৪,০০০/- (এক লক্ষ চৌত্রিশ হাজার) টাকা।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৪২০ ঘটিকায় কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থানে বিওপির চৌকশ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬,০০০ পিস চকলেট বাজি জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা।

০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৫২০ ঘটিকায় চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচর নামক স্থান হতে চরচিলমারী বিওপির চৌকশ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০.২০০ কেজি হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা।

০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২১১০ ঘটিকায় চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আকন্দপাড়া মাঠ নামক স্থানে চরচিলমারী বিওপির চৌকশ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা।

০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২৩১০ ঘটিকায় কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থানে কাজীপুর বিওপির চৌকশ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ, ১,৩০০ পিস চকলেট বাজি এবং ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৩,১১,৫০০/- (তিন লক্ষ এগার হাজার পাঁচশত) টাকা।

০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২২৫০ ঘটিকায় শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থান হতে বিওপির চৌকশ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ এবং ১,২০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৪,০৫,০০০/- (চার লক্ষ পাঁচ হাজার) টাকা।

উপরোক্ত অভিযানে আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১৭,২৫,৫০০/- (সতের লক্ষ পঁচিশ হাজার পাঁচশত) টাকা।

গৃহীত ব্যবস্থাঃ* ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরপূর্বক আটককৃত আসামীসহ ভারতীয় গাঁজা ও মোটরসাইকেল দৌলতপুর থানায় হস্তান্তর এবং মালিকবিহীন অবস্থায় জব্দকৃত মাদকদ্রব্য ও ঔষধ ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অধিনায়ক
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)