ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/জনসাধারনের সহিত পুলিশ সুপার, কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/জনসাধারনের সহিত পুলিশ সুপার, কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

অদ্য ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় মিরপুর থানা কুষ্টিয়ার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ সুপার, কুষ্টিয়া জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সহিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/জনসাধারনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এ্বং তাদের মতামত প্রকাশ করেন। পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং,অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে পুলিশ সুপার মহোদয় সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ,সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, মিরপুর ভেড়ামারা সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর এবং ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী,বাবুল আক্তার, আরিফুল ইসলাম,।
কুষ্টিয়া, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, নির্বাচন অফিসের প্রতিনিধিগন,

এছাড়া আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত, মিরপুর উপজেলা বিএনপি’,মিরপুর উপজেলা জামায়েত ইসলাম, সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।