ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে ড. শহীদুল ইসলাম ফারুকীর কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ

কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে ড. শহীদুল ইসলাম ফারুকীর কম্বল বিতরণ

কুষ্টিয়ার কৃতি সন্তান এবং দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার কুষ্টিয়া সদর মডেল মসজিদে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

উপস্থিত ছিলেন অঙ্গীকার বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি তানভির সিরাজ, অধ্যাপক মোঃ সিরাজুল হক, ড. মাওলানা মিজানুর রহমান খান, মাওলানা মুশাররফ হুসাইন, কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসার জনাব আরিফুল ইসলাম, মডেল মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক ইব্রাহিম খলিল ও আলাউদ্দিন আহমদ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই তিনি এই কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, “মানবিক দায়বদ্ধতা ও ইসলামী মূল্যবোধের আলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দাওয়াহ, শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।”

স্থানীয় জনগণ তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ড. শহীদুল ইসলাম ফারুকী বরাবর মানুষের সুখে দু:খে তাদের পাশে থাকার চেষ্টা করেন।