ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় ১৪জন নাগরিককে পুশব্যাক করল বাংলাদেশ বিজিবি।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ

ভারতীয় ১৪জন নাগরিককে পুশব্যাক করল বাংলাদেশ বিজিবি।

গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০২১০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর বাউশমারী বিএসএফ ক্যাম্পের সদস্যগণ কর্তৃক সীমান্ত পিলার ১৫৭/১-এস হতে ৬০ গজ দূরবর্তী মদনের ঘাট (জিআর-৬৮৬৬৪৮) নামক স্থান দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিক (০৬ জন পুরুষ ,০৪ জন মহিলা এবং ০৪ জন শিশু) বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। অতঃপর রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তৎপরতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিএসএফ পুশইন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে বিএসএফ কর্তৃক উক্ত ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্ট অব্যাহত রাখে এবং সীমান্ত শূন্য লাইন হতে ভারতের অভ্যন্তরে অবস্থান করে। বিষয়টি বুঝতে পেরে বিজিবি টহল দল সীমান্ত শূন্য রেখা বরাবর টহল তৎপরতা বৃদ্ধি করে।

পরবর্তীতে নিউ উদয়া বিএসএফ ক্যাম্পের আহ্বানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৭-এস হতে আনুমানিক ১০ গজ ভারতের অভ্যন্তরে চাইডোবা নামক স্থানে ১৩৪০-১৪২০ ঘটিকা পর্যন্ত বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন এর নিউউদয়া ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন এসি অনিল কুমার সাথে ০৬ জন এবং বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আসাদুজ্জামান সাথে ০৬ জন। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে ১৪ জন ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত নিয়ে যায়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে সর্বদা চেষ্টা করে যাচ্ছে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।