ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মিরপুরে মালিহাদ ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মিরপুর প্রতিনিধি তরিকুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মালিহাদ ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসে ইন্তেকালকারী মরহুম জাকির হোসেন ও মরহুম মক্কেলের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে মালিহাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুস আলী, পরিচালক, নেট কেয়ার আইটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম আল আমিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মালিহাদ ইউনিয়ন পরিষদ এবং কামরুজ্জামান প্রামানিক।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বিভিন্ন জামে মসজিদের সম্মানিত ইমামগণ। তারা হলেন—
আলাউদ্দিন বিশ্বাস, ইমাম, ফুলবাড়ীয়া জামে মসজিদ;
মোতাহার আলী, ইমাম, মালিহাদ রায়পাড়া জামে মসজিদ;
মাওলানা হাফিজুর রহমান, ইমাম, মালিহাদ নতুনপাড়া জামে মসজিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন আহম্মেদ, সচিব, মালিহাদ ইউনিয়ন পরিষদ, সাহিবুল মাস্টার, আমিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসীদের পরিবার-পরিজন এবং স্থানীয় মুসল্লিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোকনুজ্জামান রোকন। বক্তারা মরহুমদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং প্রবাসীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
শেষে মরহুম জাকির হোসেন ও মরহুম মক্কেলের রূহের মাগফেরাত কামনা এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :