ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মিরপুর উপজেলা ছাত্রদল নেতা সাব্বির বলেন আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমি দীর্ঘ ৪ বছর মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি জানিনা তবে আমার সর্বচ্চ দিয়ে চেষ্টা করেছি দায়িত্ব পালন করার। আমার নিজের ব্যক্তিগত সমস্যার কারণে আমি আর রাজনীতিতে থাকতে পারছি না তাই আমার প্রাণ প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদত্যাগ করছি…
ছাত্রদল নেতা সাব্বির আরো বলেন আমি রাজনীতিতে না থাকলেও শহীদ জিয়ার আদর্শের দল জাতীয়তাবাদী দলের সাথে আছি। সবাইকে বলবো দ্বিধা দন্দ ভুলে সবাই ঐক্য বদ্ধ হয়ে দলের সাথে কাজ করুণ এবং ধানের শীষ কে বিজয় করুন। দেশের এই কঠিন মুহুর্তে জাতীয়তাবাদী দলের সরকারে আসা খুবই দরকার। দেশ কে আবার নতুন করে গড়তে হলে জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নেই।
তাই সবাই কে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হবে।
আপনার মতামত লিখুন :