ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচনে তবলা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে লড়বেন আজাদুল ইসলাম তারেক

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ

কুষ্টিয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচনে তবলা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে লড়বেন আজাদুল ইসলাম তারেক

কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম

আসন্ন কুষ্টিয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচনে তবলা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা আজাদুল ইসলাম তারেক। নির্বাচনী এলাকায় তাঁর প্রার্থিতা ঘোষণা ইতোমধ্যেই শ্রমিকদের মাঝে উৎসাহ ও আগ্রহ তৈরি করেছে।

আজাদুল ইসলাম তারেক দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রমিক অধিকার আন্দোলন, কল্যাণমূলক কার্যক্রম ও সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন,

“শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার, চিকিৎসা সুবিধা, নিরাপদ কর্মপরিবেশ ও বেকার শ্রমিকদের সহায়তা—এই চারটি বিষয়ে আমি অগ্রাধিকার দিয়ে কাজ করব। তবলা প্রতীক হবে শ্রমিক ঐক্য ও সংগ্রামের প্রতীক।”

নির্বাচনী প্রচারণায় তিনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শুনছেন। তাঁর প্রতি শ্রমিক মহলের একটি বড় অংশ ইতিবধ্যেই সমর্থন জানাচ্ছে বলে জানা গেছে।

শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীদের প্রচারণা, পোস্টার-ব্যানার ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক নেতারা।

আজাদুল ইসলাম তারেক আশাবাদ ব্যক্ত করে বলেন,

“শ্রমিক বন্ধুদের ভালোবাসা ও সমর্থন পেলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে শ্রমিক স্বার্থে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

আগামী নির্বাচনে তবলা প্রতীক নিয়ে তাঁর অংশগ্রহণ ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয়রা ধারণা করছে