ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ

কুষ্টিয়ায় ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭৩০ টাকা ও একটি পুরাতন বাটন মোবাইল ফোনসহ মো. আমিরুল ইসলাম আমু (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (০৯ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চর আমলাপাড়া পূর্ণ বাবুর ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মো. আমিরুল ইসলাম আমু কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকার মৃত দুলাল শেখ ও সাবিয়া খাতুনের ছেলে।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মহোদয়ের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া সদর থানাধীন উত্তর চর আমলাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক মো. দাউদের চায়ের টং দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রতিষ্ঠালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে যেকোনো ধরনের তথ্য দিয়ে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পকে সহযোগিতার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।