ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ।

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ

মিরপুরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ।

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: আব্দুর রহমান।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার মৎস্য অফিসার জনাব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব আব্দুল্লাহ আল কাফি, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ শামসুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব কে এম গোলাম মহিউদ্দিন এবং যুব কর্মকর্তা জনাব বদ্দিউর জামান।
এ সময় বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার রক্ষায় এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণের ফলে গ্রামীণ জনপদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি প্রান্তিক মৎস্যজীবীরা আর্থিকভাবে উপকৃত হবেন।