ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মিরপুরে বিএডিসি সার ডিলার মেসার্স কাদেরপুর ট্রেডার্স ও মুন্নী বীজ ভান্ডার পরিদর্শন করলেন কুষ্টিয়ার কৃষি কর্মকর্তারা
নিজস্ব প্রতিনিধি, জালাল উদ্দিন।
কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় বিএডিসি সার ডিলার মেসার্স কাদেরপুর ট্রেডার্স এবং মুন্নী বীজ ভান্ডার পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উর্ধ্বতন কর্মকর্তাগণ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার জনাব আব্দুল করিম এবং অতিরিক্ত উপপরিচালক জনাব মহসীন আলী। এ সময় তাদের সাথে আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান মুন্না।
পরিদর্শনকালে কর্মকর্তারা সার ও বীজের দোকানগুলোর স্টক রেজিস্টার, বিক্রয় মূল্য তালিকা, এবং কৃষকদের কাছে সঠিক মূল্যে সার বিক্রি হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট সার ও মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করার জন্য ডিলারদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে, যাতে কৃষকরা কোনো ধরনের কৃত্রিম সংকট বা হয়রানির শিকার না হন।
আপনার মতামত লিখুন :