কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সের চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু, গাড়ি আটক
রোগী নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা; স্থানীয়দের তৎপরতায় অ্যাম্বুলেন্স আটক
মিরপুর প্রতিনিধি :
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়ায় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের চাপায় ৮ বছরের এক কন্যাশিশু নিহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতার তৎপরতায় গাড়িটি আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোগী নিয়ে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে আলমডাঙ্গা এলাকার শ্রীরামপুর-ডোম্বলপুর সড়কে ওই শিশুকে অ্যাম্বুলেন্সটি চাপা দেয়। দুর্ঘটনার পর শিশুটি ঘটনাস্থলেই মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। পরে স্থানীয়রা ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে খবর দিলে একপর্যায়ে ছাতিয়ান ইউনিয়নের শোন্দহ নফরকান্দি মোড়ে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে স্থানীয় জনতা।
ঘটনায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো-ছ ৭১-৪৩২৭ বলে জানা গেছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে চলছে গভীর শোকের মাতম।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো জানা যায়নি।
আপনার মতামত লিখুন :