ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়।

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ

  • কুষ্টিয়ায় মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়।কুষ্টিয়া, ০২ সেপ্টেম্বর ২০২৬।।

    কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হক।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহসভাপতি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুল রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, সদস্য মিলন আলী, মিরপুর নাজমুল উলূম সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক হামিদুল ইসলাম।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালা দুনিয়ায় পাঠিয়েছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমাদের সবারই সুযোগ আছে মানুষের কল্যাণে কাজ করার। আমরা সবসময় জন্য এটি স্মরণ রাখবো।
    তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই আন্দোলনের প্রত্যাশ পূরন না হওয়ায় তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
    পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মিরপুর প্রেসক্লাবকে বই উপহার দেয়া হয়।

    কুষ্টিয়া।