ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ আগস্ট: ফ্যাসিবাদ পতন ও পরাধীনতার শৃঙ্খল ভাঙার ঐতিহাসিক দিন!
🔴 রক্তে ভেজা অভ্যুত্থান, স্বাধীন বাংলার নতুন সূর্যোদয় 🔴
ফ্যাসিস্ট ও খুনি সরকারের পতন ঘটিয়ে বাংলার আকাশে উদিত হয়েছিল মুক্তির নতুন সূর্য। দীর্ঘ ১৬ বছরের গুম, খুন, দুর্নীতি, ভোটাধিকার হরণ এবং চেপে বসা জগদ্দল পাথরের মতো একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা রচিত করেছিল ইতিহাসের এক সোনালী অধ্যায়।
যে স্বৈরাচারী শাসক বুক ফুলিয়ে বলতো—“শেখ হাসিনা পালায় না”, সে আজ জনতার সমুদ্রসম স্রোত আর অগ্নিগর্ভ প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটি কেবল ক্ষমতার পালাবদল নয়; এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা!
এই বিজয়ের পেছনে রয়েছে হাজারো তাজা প্রাণের রক্ত, শত শত মায়ের বুক খালি হওয়ার আর্তনাদ, আর অগণিত ভাই-বোনের অঙ্গহানি ও অবর্ণনীয় নির্যাতন। মিরপুর থেকে শুরু করে রাজপথের প্রতিটি মিছিলে যেসব বীর সেনানি বুক পেতে দিয়েছেন, তাঁদের এই সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আসুন, শহীদদের রক্ত ও আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে কোনো অবস্থাতেই আর মাথা নত করতে না দিই। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার যে লড়াইয়ে আমরা রক্ত দিয়েছি, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।
✨ রক্তে ভেজা এই বিজয় ব্যর্থ হতে দেবো না!
✨ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করছি।
শুভেচ্ছান্তে:
রবিন আহম্মেদ রকি
সভাপতি, পৌর ০৩ নং ওয়ার্ড যুবদল, মিরপুর।
সাবেক সভাপতি, পালপাড়া নতুন বাজার কমিটি।
আপনার মতামত লিখুন :