ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১০টি ফুটবল বিতরণ করা হয়েছে। ছাত্রদল নেতা সাব্বিরের উদ্যোগে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে এই ফুটবলগুলো বিতরণ করা হয়।
সম্প্রতি আয়োজিত এই ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক এমদাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্ত আহমেদ, আমলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী জিহাদ, ছাত্রনেতা স্বপন এবং এই মহতী উদ্যোগের আয়োজক ছাত্রদল নেতা সাব্বির।
ফুটবল বিতরণকালে আমলা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মোবাইল ও মাদকের আসক্তি থেকে দূরে রেখে মাঠে ফেরাতে ছাত্রদল নেতা সাব্বিরের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান। ভবিষ্যতেও এলাকার তরুণদের জন্য এ ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :