ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: গ্রাম পুলিশদের কঠোর নির্দেশ মিরপুর থানার ওসির

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: গ্রাম পুলিশদের কঠোর নির্দেশ মিরপুর থানার ওসির

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুর থানা এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গ্রাম পুলিশদের কঠোর নির্দেশনা দিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।

আজ মিরপুর থানা চত্বরে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এই কড়া বার্তা দেন।

সভায় ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ সদস্যরা সরাসরি তৃণমূলের মানুষের সাথে চলেন। গ্রামের কোথায় মাদক বিক্রি হচ্ছে, কারা মাদক সেবন করছে বা কারা এর সাথে জড়িত—তার সব তথ্যই গ্রাম পুলিশের কাছে থাকে। তাই মাদক নির্মূলে তাদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

মাদক ব্যবসায়ী বা সেবনকারী যে-ই হোক না কেন, কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক প্রভাবের কাছে মাথা নত না করে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দিতে হবে।

তথ্য প্রদানকারী গ্রাম পুলিশ সদস্যদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে থানা পুলিশ।

মাদক সংশ্লিষ্ট কোনো বিষয়ে গ্রাম পুলিশের কারও অবহেলা বা আপসের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

“মাদকের করাল গ্রাস থেকে আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে। মিরপুর থানা এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীর ঠাঁই হবে না।”

— ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম

ওসি’র এমন কঠোর অবস্থানের পর স্থানীয় সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার বাসিন্দারা মনে করছেন, গ্রাম পুলিশ যদি সততা ও সাহসিকতার সাথে এই নির্দেশনা বাস্তবায়ন করে, তবে মিরপুর থেকে মাদকের সিন্ডিকেট পুরোপুরি ভেঙে ফেলা সম্ভব।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং এলাকাকে নিরাপদ রাখতে মিরপুর থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে সভা শেষে সাংবাদিকদের জানান ওসি শহিদুল ইসলাম।