ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পোড়াদহ স্বরুপদহ সরকারি স্কুল মাঠে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও সংগঠন কর্তৃক উন্নয়ন কার্যক্রম এর এক বিশেষ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ

স্বরুপদহ সরকারি স্কুল মাঠে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও সংগঠন কর্তৃক উন্নয়ন কার্যক্রম এর এক বিশেষ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মোঃ জাফর আলী প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চালন করেন সোহেল রানা ও জাহিদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এর মধ্যে অন্যতম হলে, ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর আব্দুর রহমান ঝন্টু, স্বরুপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলজার আলী, তেঘরিয়া আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ আবু আজম বাবু, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাসার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম, ওয়ান ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ফজলুর রহমান ও প্রবাসীদের অভিভাবকবৃন্দ সহ প্রবাস থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মাছুদ, সাংগঠনিক সম্পাদক নাসির, সোহেল রানা রনি, ও নাজমুল ইসলাম।

বক্তারা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের কাজের ভূয়সী প্রশংসা করেন ও প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সাফল্য কামনা করেন।
সর্বশেষ স্বরুপদহ দারুল উলুম ইসলামিয়া মাদরাসার সম্মানিত মহতামিম ও স্বরুপদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জনাব মুফতী তাওহিদুল ইসলাম কাশেমীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।