ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান এক প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

মিরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান এক প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পুল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় মেসার্স হাফিজ ফামের্সীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মোঃ মাসুম আলী, সহকারী পরিচালক, কুষ্টিয়া জেলা কার্যালয়। তাকে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, মিরপুর। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা র‍্যাবের একটি টিম দায়িত্ব পালন করে।

এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আলী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।