ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বপ্নচারা ফাউন্ডেশনের “ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা ২০২৬” সফলভাবে সম্পন্ন!

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ

স্বপ্নচারা ফাউন্ডেশনের “ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা ২০২৬” সফলভাবে সম্পন্ন!

​”এসো মিলি প্রাণের টানে, সম্প্রীতির বন্ধনে” — এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (২৩শে মার্চ) এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো স্বপ্নচারা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা।

​শিকড়ের টানে এলাকার সাধারণ মানুষ এবং মেধাবী মুখদের পদচারণায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। আমাদের এলাকার কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্যের প্রেরণা জোগাতে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমরা এক হয়েছিলাম একই ছাতার নিচে।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

​প্রধান অতিথি: জনাব আব্দুল গফুর, মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)।

​বিশেষ অতিথি: * জনাব মোঃ আব্দুস সাত্তার, ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পোড়াদহ শাখা।

​ডা. মোঃ তৌছিফুর রহমান, ক্যানসার বিশেষজ্ঞ (৩৬তম বিসিএস স্বাস্থ্য, এমডি-অনকোলজি, এমএসিপি-আমেরিকা)।

জনাব মোঃ জোমারত আলী
সহকারী অধ্যাপক, হালসা আদর্শ ডিগ্রি কলেজ

​সভাপতিত্ব করেন: জনাব মোঃ সেলিনুর রহমান, সভাপতি, স্বপ্নচারা ফাউন্ডেশন।

​সঞ্চালনায় করেন: জনাব মোঃ সালমান চৌধুরী, সেক্রেটারি, স্বপ্নচারা ফাউন্ডেশন।

​ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন:

​জনাব এস.এম সারোয়ার হোসেন (প্রধান উপদেষ্টা)
​জনাব মোঃ আব্দুস সালাম (শিক্ষা উপদেষ্টা)
জনাব মোঃ সাইদুর রহমান (শিক্ষা উপদেষ্টা)
​জনাব মোঃ আরিফুল ইসলাম (সাবেক সভাপতি ও মেম্বার, ৯নং ওয়ার্ড ছাতিয়ান ইউপি)
​জনাব মাওলানা নুরুল ইসলাম (ধর্ম উপদেষ্টা)

অনুষ্ঠানের একটি গৌরবোজ্জ্বল অংশ ছিল সংবর্ধনা পর্ব। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশেষ অবদান রাখার মাধ্যমে আমাদের এলাকাকে গৌরবান্বিত করার স্বীকৃতিস্বরূপ মোট ৩২ জন কৃতি ব্যক্তিত্বকে এদিন বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

​একটি আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে স্বপ্নচারা ফাউন্ডেশনের এই পথচলা অব্যাহত থাকবে। যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।