ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আমি আপনাদের প্রতিনিধি হিসেবে থাকবো,শাসক হিসেবে নয়:আমির হামজা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ

আমি আপনাদের প্রতিনিধি হিসেবে থাকবো,শাসক হিসেবে নয়:আমির হামজা

কুষ্টিয়া,শুক্রবার ১৩ ফেব্রুয়ারি:
নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫২ মিনিটের সময় তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজে এ পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,প্রিয় কুষ্টিয়াবাসী,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের অগাধ ভালোবাসা, সমর্থন ও দোয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ ও আপ্লুত।

তিনি আরও লিখেন,এই বিজয় কোনো এক ব্যক্তির বিজয় নয়, এই বিজয় কুষ্টিয়ার প্রতিটি মানুষের, প্রতিটি শ্রমজীবী মানুষের, প্রতিটি তরুণের স্বপ্নের বিজয়। এই বিজয় মেহনতী মানুষের আত্মমর্যাদার বিজয়। এই বিজয় জুলুম, অন্যায় ও অবহেলার বিরুদ্ধে গণমানুষের জাগরণের প্রতিফলন।

প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে আমির হামজা লিখেন, প্রিয় কুষ্টিয়ার জনগণ, নির্বাচনের আগে আমি আপনাদের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি কথা দিয়েছিলাম, কুষ্টিয়াকে একটি নিরাপদ, উন্নত ও মানবিক শহরে রূপান্তর করবো। ইনশাআল্লাহ, আমরা দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে সেই প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করবো। এই পথ সহজ হবে না। কিন্তু আপনাদের ভালোবাসা ও সমর্থন থাকলে কোনো বাধাই অতিক্রমের বাইরে নয়।

আমির হামজা আরও লিখেন,এই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আমারই কিছু ভাই অংশগ্রহণ করেছেন। আমি তাদের প্রতি সম্মান জানাই। নির্বাচন ছিল প্রতিযোগিতা, কিন্তু এখন সময় ঐক্যের। কুষ্টিয়ার উন্নয়নের স্বার্থে আমি তাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমরা সবাই মিলেই আমাদের প্রিয় কুষ্টিয়াকে এগিয়ে নিয়ে যাবো।

জামায়াতের এই নবনির্বাচিত সংসদ সদস্য আরও লিখেন,আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে থাকবো, শাসক হিসেবে নয়।
আপনাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করবো। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকবো, উন্নয়নের প্রশ্নে নিরলস পরিশ্রম করবো।

তিনি আরও লিখেন,চলুন আমরা বিভাজন ভুলে গিয়ে একটি সুন্দর, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত, আধুনিক কুষ্টিয়া গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হোন।ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

উল্লেখ্য,কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা দাড়িপাল্লা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে বিজয়ী হয়েছেন।