ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ

মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি); সকাল ১০ টায় মিরপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মিরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আক্তার মামুন, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হক, সাধারন সম্পাদক খন্দকার মো: রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দিন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আশিকুল হক, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক সুমন শাহ ও সদস্য রাশেদুল হক
প্রমুখ।