ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ছাতিয়ান ইউনিয়নের সকল স্তরের নেতা–কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ

মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ছাতিয়ান ইউনিয়নের সকল স্তরের নেতা–কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা বিএনপি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত পৌর বিএনপির সভাপতি জনাব আব্দুর রশিদ এর নেতৃত্বে ছাতিয়ান ইউনিয়নের সকল স্তরের নেতা–কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, ধানের শীষকে ছাতিয়ান ইউনিয়নে বিপুল ভোটে বিজয়ী করতে হলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এই লক্ষ্যে উপস্থিত সকলকে ঐক্যের শপথ বাক্য পাঠ করানো হয় এবং ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে ধানের শীষের কান্ডারী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি মো: লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান (কানু), সাংগঠনিক সম্পাদক মো: আহসান হাবীব লিংকন, সিনিয়র সহসভাপতি জনাব জালাল উদ্দীন, সাবেক আহ্বায়ক মো: দাউদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল হোসেন, সহসভাপতি ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আছের আলী, সহসভাপতি এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাদশা মন্ডল, সহসভাপতি ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মো: হাশেম আলী, দপ্তর সম্পাদক মো: একরামুল হক মন্ডল, নির্বাহী সদস্য ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির মো: জহুরুল ইসলাম এবং মো: সনির মিস্ত্রি, ৬ নং ওয়ার্ড বিএনপির মো: ছানোয়ার, ২ নং ওয়ার্ড বিএনপির নেতা ও নির্বাহী সদস্য জিয়া মন্ডলসহ সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এছাড়াও সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন, যার মধ্যে যুবদলের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
হাতে হাত রেখে আমরা শপথ গ্রহণ করি—নির্বাচন চলাকালীন সকল ভেদাভেদ ভুলে এক লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং ১৩টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে সংসদ সদস্য নির্বাচিত করবো।
ইনশাআল্লাহ।