ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৯৪০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ জানুয়ারী ২০২৬ তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পাঁচ রাস্তার মোড়স্থ রেজন ইলেকট্রনিক্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৪০ পিচ ইয়াবাসহ (যাহার আনুমানিক মূল্য ২,৮২,০০০/- টাকা) আসামী আকরাম মিদ্দা (৪৭), পিতা- মৃত রুস্তম মিদ্দা, মাতা- গ্যাদো খাতুন, সাং-কাবিল পাড়া ,হাটশহরিপুর, থানা- সদর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করে। ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
আপনার মতামত লিখুন :