ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ৯২,০০০ প্যাকেট অবৈধ সিগারেট এবং মালিকবিহীন অবস্থায় ২৩ কেজি গাঁজা উদ্ধার
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদর সংলগ্ন মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক ব্যবহার করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট পাচার করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের আলোকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৬১৫ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) হতে একটি চৌকস টহল দল ব্যাটালিয়ন সদরের ০২ নং জিপি গেট সংলগ্ন স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ৪৫,০০০ প্যাকেট “মনস্টার” সিগারেট এবং ৪৭,০০০ প্যাকেট “সিজার” সিগারেটসহ সর্বমোট ৯২,০০০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ সিগারেট ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ১,২১,২০,০০০/- (এক কোটি একুশ লক্ষ বিশ হাজার) টাকা।
২০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকায় মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মথুরাপুর মাঠ নামক স্থানে বিওপির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ কেজি গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৫৬,০০০/- (ছাপ্পান্ন হাজার) টাকা।
একই তারিখ আনুমানিক ০০১০ ঘটিকায় ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বকুলতলা মাঠ নামক স্থানে বিওপির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৭ কেজি গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ২৪,৫০০/- (চব্বিশ হাজার পাঁচশত) টাকা।
*আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য-১,২২,০০,৫০০/- (এক কোটি বাইশ লক্ষ পাঁচশত) টাকা।*
মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত কাভার্ড ভ্যানসহ অবৈধ সিগারেট বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা করা হয়েছে এবং উদ্ধারকৃত ভারতীয় গাঁজা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরের মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :