ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়া-২(মিরপুর–ভেড়ামারা) আসনে জামায়াত প্রার্থীর তুলনায় স্থাবর–অস্থাবর সম্পদে অনেক এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আইনজীবী রাগীব রউফ চৌধুরী।
বিএনপি প্রার্থী রাগীব রউফ চৌধুরী হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন আইনজীবী; শিক্ষাগত যোগ্যতা ‘বার ভকেশনাল কোর্স’। তার স্ত্রী ও সন্তানসহ নির্ভরশীল দুই জন, স্ত্রী গৃহিণী।
মনোনয়নপত্র দাখিলের তারিখে তার হাতে নগদ অর্থ ছিল ৪৬,০২,৮৬৮ টাকা। বাড়ি/এপার্টমেন্ট/দোকান ভাড়া থেকে বার্ষিক আয় ৬,৪২,৬৯৯ টাকা, পেশা থেকে ২৩,৯৩,৩৩৩ টাকা এবং ব্যাংক মুনাফা থেকে আয় ৯৮০ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে রয়েছে ২,০৬,৪০০ টাকা এবং বিমা পলিসিতে ৬,৩৭,৯০৭ টাকা। তার মালিকানাধীন মোটরযানের (কার) মূল্য ২৬,৪৫,০০০ টাকা; ৩০ তোলা সোনা ও অন্যান্য ধাতুর মূল্য দেখানো হয়েছে ১,০০,০০০ টাকা, ইলেকট্রনিক পণ্যের মূল্য ২,২২,০০০ টাকা এবং আসবাবপত্র ১,৫০,০০০ টাকা। অস্থাবর সম্পত্তির মোট মূল্য দাঁড়িয়েছে ১,৫৪,৬৪,১৭৫ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩,০০,০০০ টাকার কৃষিজমি এবং ২২ শতাংশ অকৃষি জমি, যার মূল্য ৬,০০,০০০ টাকা। ভবনের মূল্য দেখানো হয়েছে ৪০,০০,০০০ টাকা এবং বাড়ি/এপার্টমেন্ট ৩০,০০,০০০ টাকা; সব মিলিয়ে স্থাবর সম্পত্তির মোট মূল্য ২,৪৭,০০,০০০ টাকা। এছাড়া শ্বশুরের নিকট তার ব্যক্তিগত দায় রয়েছে ৯,৯৯,৯৪০ টাকা।
তার স্ত্রীর কাছে নগদ রয়েছে ২১,৫৪,৪৪৩ টাকা। স্ত্রীর নামে ব্যাংকে জমা ৫,০৭,৫৪৩ টাকা এবং বিমায় ৬,২১,২৩২ টাকা; ৪০ তোলা সোনা ও অন্যান্য ধাতুর মূল্য ১,২০,০০০ টাকা, ইলেকট্রনিক পণ্য ৭৫,০০০ টাকা ও আসবাবপত্র ১,২৫,০০০ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তির মোট মূল্য ১,২৬,৮৩,২১৮ টাকা হিসেবে উল্লেখ আছে।
আপনার মতামত লিখুন :