ঢাকা সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অহিদুজ্জামান’র আবেগঘন বিদায়
কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম
কুষ্টিয়া পৌরসভায় দীর্ঘদিন নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ অহিদুজ্জামান। সোমবার এক আবেগঘন পরিবেশে সহকর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়ার মধ্য দিয়ে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। তিনি শীঘ্রই বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
বিদায় উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মোঃ অহিদুজ্জামান বলেন, “বিদায় কখনো সহজ নয়। কুষ্টিয়া পৌরসভা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও বিশ্বাস আমাকে সবসময় শক্তি দিয়েছে। নতুন দায়িত্বের পথে সবার দোয়া কামনা করছি।”
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান চঞ্চল, পৌর সচিব মেহেদী হাসানসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় রাণবীর, সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দও তার সফলতার জন্য দোয়া করেন এবং ভবিষ্যতের কর্মজীবনের জন্য শুভ কামনা জানান।
সহকর্মীদের মতে, কুষ্টিয়া পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। নতুন কর্মস্থলে গিয়েও একইভাবে তিনি অবদান রাখবেন—এমনই প্রত্যাশা সবার।
আপনার মতামত লিখুন :