প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত।

উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত।

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ১ নভেম্বর রোজ রবিবার বিকেল ৩টায় ‘মিরপুর টিভি কুষ্টিয়া’ অনলাইন নিউজ পোর্টালের নতুন কার্যালয় উদ্বোধন এবং সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেননি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
পরবর্তীতে অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত থেকে যৌথভাবে ফিতা ও কেক কেটে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ আশিকুর রহমান আশিক, ২আইসি সজয় এবং মিরপুর প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি মারফত আফ্রিদিসহ আমন্ত্রিত সম্মানিত সাংবাদিকবৃন্দ।
উদ্বোধন শেষে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা ও এর বিভিন্ন উপজেলার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, গ্রিন টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি জিয়ারুল ইসলাম, দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সুমন ও প্রধান রিপোর্টার আবুল কালাম আজাদ, প্রতিদিনের খবর সম্পাদক সাইদুর রহমান, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি খন্দকার নাঈম, মিরপুর নিউজ ২৪ ডট কমের সম্পাদক হাদিউজ্জামান, সাংবাদিক জালাল উদ্দিন খান, নদিয়া টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিরাজুল ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি আহসান হাবিব, ইন্টার টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, দৈনিক মেহেরপুর প্রতিদিনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসানুজ্জামান, মিরপুর টিভি কুষ্টিয়ার মেহেরপুর প্রতিনিধি হিরোক খান, দৈনিক দক্ষিণাঞ্চলের অপরাধের খুলনা বিভাগীয় প্রধান পিকলু মজুমদার, আন্দোলনের বাজারের সিনিয়র রিপোর্টার অর্পণ ইসলাম, সময়ের কাগজের স্টাফ রিপোর্টার আব্দুল মান্নান, দৈনিক ঢাকার মিরপুর উপজেলা প্রতিনিধি সৌহরাব হোসেন, কুষ্টিয়া খবরের মিরপুর উপজেলা প্রতিনিধি আব্দুল সামাদ ও নুরুজ্জামান, ২৪ ডট কমের স্টাফ রিপোর্টার এস এম জামাল, ভোরের প্রহরের publisher/প্রকাশক তরিকুল ইসলাম, শিক্ষা বার্তা ডট কমের প্রতিনিধি আল মাহমুদ ও স্টাফ রিপোর্টার মুস্তাকিম বিল্লাহ, রিপোর্টার্স ইউনিটির সদস্য আনোয়ার হোসেন নিশি, দেশের বাণীর মিরপুর উপজেলা প্রতিনিধি সোহাগ আলী ও আব্দুর রহমান, লালন টিভি ২৪-এর শামিম রেজা, এন টিভি অনলাইনের কুদরতে খুদা সবুজ, চ্যানেল এ ওয়ানের মনজুরুল ইসলাম, আজকের আলোর মিরপুর প্রতিনিধি শাহিন আলম লিটন, দৈনিক সকালের বার্তার মিরপুর উপজেলা প্রতিনিধি আশাদুল ইসলাম, দৈনিক আমাদের পত্রিকার স্টাফ রিপোর্টার খালিদ বিন শওকত, দৈনিক ঐশী বাংলার খোকসা প্রতিনিধি বকুল হোসেন, সকালের শিরোনামের খোকসা প্রতিনিধি নাজিমুদ্দিন, দৈনিক প্রতিদিনের কাগজের ভেড়ামারা প্রতিনিধি লিটনুজ্জামান, দৈনিক সরজমিনের ভেড়ামারা প্রতিনিধি মাহমুদউল্লাহ, মাটির পৃথিবীর নিজস্ব প্রতিনিধি মাহফুজুর রহমান, খবরওয়ালার নিজস্ব সাংবাদিক ইমরান এবং দৈনিক দি টিচারের মিরপুর উপজেলা প্রতিনিধি অন্তর বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. দাউদ হোসেন, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি আছের আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কানু, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মেম্বার, দপ্তর সম্পাদক ইকরামুল হক, সদস্য ফিরোজ ইসলাম এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মন্ডল।

আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা ওলামা দলের সেক্রেটারি জামাল চেয়ারম্যান, ছাতিয়ান ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন আনসার-ভিডিপির সাবেক সভাপতি মোছাঃ হেলেনা খাতুন, মহিলা সদস্য বুলবুলি খাতুন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য আরিফুল মেম্বার, এবং মেম্বার পদপ্রার্থী রমজু, মারফত আলী, হাবিব, জাহাঙ্গীর মেম্বার ও মোস্তাক আলী।

স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন যুবদলের সেক্রেটারি রাসেল আলী, যুগ্ম আহ্বায়ক সালমান শাহ, সদস্য ওবায়দুর রহমান রিগান ও মাযহারুল ইসলাম, শ্রমিক দল সভাপতি রিপন মন্ডল এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম।

সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সমস্যা কি’ সামাজিক সংগঠনের সভাপতি বিপ্লব আলী, আটিগ্রামের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আরিফুল ইসলাম, গোলাবাড়ী বাজার কমিটির সহ-সভাপতি কামাল ও সেক্রেটারি রফিকুল, বাজারের ব্যবসায়ী শামীম ও শরিফুল, হেলাল (গোলাবাড়ী), ইসলামী ব্যাংক গোলাবাড়ী শাখার প্রতিনিধি এবং মাহফুজুর রহমান ও লিটন আলী (সহ-সাংগঠনিক সম্পাদক) প্রমুখ।

অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে আগত সকল অতিথি, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সুধীজনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন