প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, মিরপুর থানায় জিডি।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, মিরপুর থানায় জিডি।

সাইদুর রহমান, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে ফেসবুক পেজে রাজনৈতিক বক্তব্য প্রচারকে কেন্দ্র করে এক সাংবাদিককে হুমকি প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় দৈনিক আলোকিত সকাল-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো: সাইদুর রহমান।
অভিযোগকারী সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর পরিচালিত ‘প্রতিদিনের খবর’ ফেসবুক পেজে সার ডিলারশিপ-সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি প্রবীণ নেতা ও আমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রোশন আলী মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দেওয়া একটি বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্যে রোশন আলী মেম্বার, আমলা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন বিশ্বাসসহ কয়েকজন বিএনপি নেতা-কর্মী বক্তব্য দেন বলে জানান তিনি।
সাংবাদিকের অভিযোগ, ওই বক্তব্য প্রচারের জের ধরে গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে মিরপুর থানাধীন মহদীপুর এলাকায় নিজ বাড়িতে অবস্থানকালে মো. মিলন আলী (৪৮) তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করেন। এ সময় বক্তব্যটি কেন প্রচার করা হয়েছে, তা নিয়ে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া মো. মশিউর রহমান কাকন (৩৫)-এর বিরুদ্ধে নিজের ফেসবুক পেজে সাংবাদিকের নামে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন ওই সাংবাদিক। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সামাজিকভাবে তাঁর মানহানি হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন