প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর হস্তক্ষেপে মিরপুরে সেতুর নির্মাণকাজ ফের শুরুর উদ্যোগ

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর হস্তক্ষেপে মিরপুরে সেতুর নির্মাণকাজ ফের শুরুর উদ্যোগ

মিরপুর  প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর পৌরসভার পুরাতন ও নতুন বাজারের মধ্যবর্তী জিকে প্রধানখালের ওপর নির্মাণাধীন বহুল প্রত্যাশিত সেতুর বন্ধ থাকা নির্মাণকাজ অবশেষে পুনরায় শুরু হতে যাচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর বিশেষ হস্তক্ষেপে স্থবির হয়ে পড়া এই উন্নয়নকাজ ফের চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় এক সপ্তাহ ধরে হুট করেই সেতু ও এর সংযোগ সড়কের নির্মাণকাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং এলাকাবাসীর মধ্যে চরম ভোগান্তি ও নানা প্রশ্নসহ গভীর উদ্বেগের সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরজমিনে সেতু এলাকা পরিদর্শনে যান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন সেতুর বর্তমান ভৌত অগ্রগতি ঘুরে দেখেন এবং স্থানীয় বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সাথে কথা বলেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা, আশঙ্কা ও দাবির কথা তার সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

ব্যবসায়ী ও স্থানীয়দের বক্তব্য শোনার পর ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ ফের চালু করার বিষয়ে ইতিবাচক আলোচনা করেন। তার এই ফলপ্রসূ মধ্যস্থতায় দ্রুত কাজ শুরুর জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর এই সময়োপযোগী হস্তক্ষেপে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে। বন্ধ থাকা সেতুর কাজ দ্রত শেষ হলে ওই এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন