মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দমুখর নৌকা ভ্রমণ ও ইউটিউব ভিলেজ পার্ক পরিদর্শন।
নিজস্ব প্রতিবেদক: আব্দুর রহমান
আনন্দঘন পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নদীপথে নৌকা ভ্রমণ সম্পন্ন করেছে মিরপুর উপজেলা প্রেসক্লাব।
শুক্রবার (আজ) সকালে তালবাড়িয়া ঘাট থেকে নৌকাযোগে মিরপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য খোকসা ইউটিউব ভিলেজ পার্কের উদ্দেশ্যে রওনা দেন। নদীপথের দুপাশের প্রকৃতির অপরূপ রূপ ও মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আনন্দ-উল্লাসে সদস্যরা খোকসা ইউটিউব ভিলেজ পার্কে গিয়ে পৌঁছান।
ইউটিউব ভিলেজ পার্কে পৌঁছানোর পর প্রেসক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। পরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সদস্যরা কিছু সময় পার্কের বিভিন্ন আকর্ষণীয় স্থান ঘুরে দেখেন এবং পরবর্তীতে মিরপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। চমৎকার এই আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মিরপুর উপজেলা প্রেসক্লাব।
👥 ভ্রমণসঙ্গী ও উপস্থিত নেতৃবৃন্দ:
এই আনন্দদায়ক ভ্রমণে মিরপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
* সভাপতি: মো: শামসুল হক
* সাধারণ সম্পাদক: খন্দকার মো: রিপন
* সাংগঠনিক সম্পাদক: রফিকুল ইসলাম
* উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী: মো: রফিকুল ইসলাম রফিক
* কোষাধ্যক্ষ: মো: আশিকুল হক
* দপ্তর সম্পাদক: গোলাম মোস্তফা
* প্রচার সম্পাদক: মো: জিকু মন্ডল
* প্রকাশনা সম্পাদক: আসাদুর রহমান
* সমাজকল্যাণ সম্পাদক: আলা-আমিন
* ক্রীড়া সম্পাদক: মো: সুমন শাহ
* সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল খালেক
নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ:
মিনহাজ উদ্দিন, পিয়ারুল ইসলাম, খন্দকার মো: সাবু, মীর হাসান, আব্দুর রহমান, আব্দুর রশিদ, মো: শামীম রেজা, আব্দুস সালাম, নয়ন, রুহুল মন্ডল এবং আব্দুল মাজেদ।
