প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

মিরপুর প্রতিনিধি: আব্দুর রহমান

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আশিকুল্লাহ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে অভিযুক্ত শিক্ষককে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মারকাজুল সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, কোরআন শিক্ষার কথা বলে ওই ছাত্রকে নিজ কক্ষে নিয়ে শিক্ষক আশিকুল্লাহ যৌন নির্যাতন করেন। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে ছাত্রটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মাদ্রাসাটি ঘেরাও করলে অভিযুক্ত শিক্ষক তার কক্ষ বন্ধ বসে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা পুলিশের টহল পিকআপ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ নিরাপত্তার মধ্যে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে খলিশাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান জুল্মত হোসেন বলেন, মাদ্রাসায় বলাৎকার করেছে মাদ্রাসার শিক্ষক। এই ঘটনা জানাজানি হলে এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে রাখে। পুলিশ গিয়ে মাদ্রাসা শিক্ষককে থানায় নিয়ে আসে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে শিক্ষককে অবরুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন