প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ।

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি ও দাবায় উপজেলা পর্যায়ে প্রথম এবং হ্যান্ডবলে দ্বিতীয় স্থান অর্জনকারী মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কৃতি খেলোয়াড়দের মাঝে জার্সি উপহার দেওয়া হয়েছে।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয়ের কৃতি খেলোয়াড়দের উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি করতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি নিজের পক্ষ থেকে তাদের মাঝে এই জার্সি উপহার দেন।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান এবং মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেন মোবারক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কোহিনুর ইসলাম চন্দন, সাংবাদিক সাইদুর রহমান, মনিরুল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিথিরা ছাত্রীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং পড়ালেখার পাশাপাশি ক্রীড়াচর্চা চালিয়ে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করেন। পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন