প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ার মিরপুরে বসতঘরে মিলল সাড়ে ৭ হাজার টাপেন্টাডল ট্যাবলেট। 

  1. কুষ্টিয়ার মিরপুরে বসতঘরে মিলল সাড়ে ৭ হাজার টাপেন্টাডল ট্যাবলেট।

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সালাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘরে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুস সালাম আমলা বুড়াপাড়া ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ও মেম্বার সলক আলীর আপন ছোট ভাই বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুরাপাড়া গ্রামে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে নিষিদ্ধ ৭ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন