প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

​কুষ্টিয়ায় মিরপুর সার্কেল অফিস ও থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম

​কুষ্টিয়ায় মিরপুর সার্কেল অফিস ও থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম

​কুষ্টিয়া প্রতিনিধি:

​কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় মিরপুর সার্কেল অফিস এবং মিরপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন।

​অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় তিনি মিরপুর সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শহিদুল ইসলাম।

​পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্মরণ করিয়ে দেন। পাশাপাশি সকল সদস্যকে পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে তিনি সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

​সার্কেল অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় মিরপুর থানা পরিদর্শন করেন এবং থানায় উপস্থিত অফিসারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি মিরপুর থানা এলাকায় চলমান চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের কার্যক্রম সরেজমিন তদারকি করেন।

​উক্ত পরিদর্শনের সময় মিরপুর সার্কেল অফিস ও মিরপুর থানার বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন