প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুরে নিখোঁজের ৪ দিন পর কোমরে বালির বস্তা বান্ধা অবস্থায় খালে মিলল বৃদ্ধার মরদেহ।

 

মিরপুরে নিখোঁজের ৪ দিন পর কোমরে বালির বস্তা বান্ধা অবস্থায় খালে মিলল বৃদ্ধার মরদেহ।

মিরপুর প্রতিনিধি:( আব্দুর রহমান)

০৪/০৯/২০২৬

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দ গুনিয়া এলাকার জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ী ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসনা খাতুন চার দিন আগে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তার সন্ধান করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে গোবিন্দ গুনিয়া এলাকার জিকে খালে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের সময় বৃদ্ধার কোমরে গামছা দিয়ে বালির বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কীভাবে তিনি খালে গেলেন—তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

মিরপুর থানার এ এস আই মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে লাস্ট উদ্ধার করে মরগে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি রহস্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন