প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়া ৫৮ (আটান্ন) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

কুষ্টিয়া ৫৮ (আটান্ন) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৬ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ ১৬:৫০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের ২নং ওয়ার্ডস্থ মোঃ মুছাব আলী এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮ (আটান্ন) পিস টাপেন্টাডল ট্যাবলেট‘সহ আসামী-মোঃ জুয়েল ইসলাম (১৯), পিতা-মৃত মমিন উদ্দিন, মাতা-মোছাঃ জলি খাতুন, সাং-আস্তানগর, ইউনিয়ন-ঝাউদিয়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন