কুষ্টিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন এমপি আব্দুল গফুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ
মিরপুর প্রতিনিধি: (আব্দুর রহমান)
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে অবগত হন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ শামসুল হক, সহ-সভাপতি জনাব ওমর ফার এবং সেক্রেটারি খন্দকার রিপন আহমেদ।
এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন। পাশাপাশি তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব আব্দুল গফুর কুষ্টিয়া-২ আসনের মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতার খবরে মিরপুর ও ভেড়ামারার সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় সাংবাদিক সমাজও উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, আল্লাহ যেন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুরকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসে মানুষের সেবায় কাজ করতে পারেন—এটাই সকলের প্রত্যাশা।
এ সময় তাঁর সুস্থতার জন্য পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
