প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাবনা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাবনা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার: খালিদ বিন শওকত

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে পাবনা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ এবং সদস্য সচিব মো: রাজিবুল হক সহ ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২৪-০৮-২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল খন্দকারের সুপারিশক্রমে পাবনা জেলা শাখার এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এবি ফরিদুজ্জামান স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক বেপারীসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি দলের আদর্শ ও সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে পাবনা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী দিনে সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন