প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় ব্রাজিল সামর্থকের আত্ম’হ’ত্যার ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ায় ব্রাজিল সামর্থকের আত্ম’হ’ত্যার ঘটনা ঘটেছে।🚨
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর সেজো ছেলে রতন (১৯) গলাই ফাস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এসময় বাড়ির লোকজন তার সাড়া না পেয়ে ঘরের জানালায় উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষন করেন।

সংবাদ পেয়ে কুমারখালী থানার তদন্ত অফিসার আমিরুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন এবং পরিবার ও স্থানীয়রা লাশের ময়না তদন্ত ছাড়াই দাফন করার প্রস্তাব করেন।

এসময় তার মৃত্যু নিয়ে কোন আপত্তি না হওয়ায় পুলিশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করে।

সর্বশেষ নিহতের দাফনের প্রস্ততি চলছিলো বলে জানা গেছে। নিহত রতনের দুই মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ( সংগৃহীত)

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন