প্রিন্ট এর তারিখঃ সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুরে গাঁজাসহ আটক প্রবীণ ব্যক্তি, দীর্ঘদিনের মাদক সংশ্লিষ্টতার অভিযোগ।

মিরপুরে গাঁজাসহ আটক প্রবীণ ব্যক্তি, দীর্ঘদিনের মাদক সংশ্লিষ্টতার অভিযোগ।

( মিরপুর প্রতিনিধি: আব্দুর রহমান)

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের বাসিন্দা আফজাল ফকির (৭০) নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করেছে মিরপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, আফজাল ফকির দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত। এলাকাবাসীর ভাষ্যমতে, গত কয়েক দশকে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ আটক হওয়ার ঘটনা ঘটেছে তার। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান পাওয়া যায়নি।

এদিকে, মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার হরি ও হরেণ ঘোষ নামের দুই ভাইয়ের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি। এলাকাবাসীর মতে, বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তারা তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের ধারাবাহিক তৎপরতা কামনা করেছেন।

সম্পাদক /প্রকাশক: আব্দুল্লাহ আল মামুন। কুষ্টিয়া আমাদের অহংকার,, মিরপুর উপজেলা , কুষ্টিয়া, বাংলাদেশ। কপিরাইট © মিরপুর টিভি কুষ্টিয়া সর্বসত্ত্ব সংরক্ষিত। নিউজ পোর্টালের জন্য যোগাযোগ ইমেইল :Mirpurtvkushtia@gmail.com.

প্রিন্ট করুন